লেবাননের জোট সরকারের পতন
সাদ হারিরির নেতৃত্বাধীন লেবাননের ক্ষমতাসীন জোট সরকারের পতন হয়েছে। সে দেশের মনি্ত্রসভা থেকে হিজবুল্লাহ ও তাদের অন্যান্য মিত্র দলের ১১ জন মন্ত্রী গতকাল বুধবার পদত্যাগ করায় জোট সরকারে পতন ঘটল।দেশটির জ্বালানিমন্ত্রী জিবরান বাসিল বলেছেন, ২০০৫ সালে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ড তদনে্ত গঠিত জাতিসংঘের ট্রাইবু্যনাল নিয়ে দ্বন্দ্বের কারণে ওই ১১ মন্ত্রী পদত্যাগ করেছেন।রফিক হারিরির ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী সাদ হারিরি এখন ওয়াশিংটনে। তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাত্ করেছেন।রফিক হারিরি হত্যাকাণ্ড তদনে্ত গঠিত জাতিসংঘের ট্রাইবু্যনাল নিয়ে দেশটিতে উত্তেজনা বিরাজ করছিল। হিজবুল্লাহর ধারণা, ওই ট্রাইবু্যনাল হিজবুল্লার সদস্যদের দায়ি করতে পারেন।এর আগে দেশটির কর্মকর্তারা জানান, সরকারের পতন ঠেকাতে সেৌদি আরব ও সিরিয়ার সমঝোতার চষ্টো ব্যর্থ হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের কারণেই সম্ভাব্য সমঝোতা ব্যর্থ হয়েছে।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেছেন, হিজবুল্লাহর এই পদক্ষেপ এটাই প্রমাণ করে, তারা সরকারের কাজকে বাধাগ্রস্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ।সরকার পতনের ফলে লেবাননে ২০০৮ সালের মতো আবারও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। বিবিসি।