লেবার-লিবারেল ডেমোক্র্যাটসদের গোপন বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সরকার গঠনে টরিদের সঙ্গে সমঝোতার চেষ্টা অব্যাহত রাখলেও নিক ক্লেগের দল লিবারেল ডেমোক্র্যাটসে নেতারা গোপনে লেবার পার্টির নেতাদের সঙ্গেও দেখা করেছেন। তবে লিবারেল ডেমোক্র্যাটসদের সঙ্গে লেবারদের কী আলোচনা হয়েছে, সে ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এদিকে টরি ও লিবারেল ডেমোক্র্যাটসরা বলছেন, তৃতীয় দিনের মতো আলোচনায় অগ্রগতি হয়েছে। খবর বিবিসির।জানা গেছে, টরির সিনিয়র নেতা লর্ড ম্যান্ডেলসন, ইড মিলিব্যান্ড, ইড বলস ও লর্ড অ্যাডোনিসের সঙ্গে আলোচনা করছেন লিবারেল ডেমোক্র্যাটসরা। লিবারেল ডেমোক্র্যাটসরা নিক ক্লেগ ও কনজারভেটিভ নেতা ডেভিড ক্যামেরন রোববার সরাসরি আলোচনার পর আজ সোমবার টেলিফোনে ৩০ মিনিট আলোচনা করেছেন। কনজারভেটিভ নেতা ক্রিস হুনে, অ্যান্ড্রো স্টানেল, ডেভিড লজ ও চিফ অব স্টাফ আলেকজান্ডারের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে গতকাল আলোচনা করেন লিবারেল ডেমোক্র্যাটসের নেতারা।বিবিসি জানায়, লেবাররা ক্ষমতায় যেতে লিবারেলদের সঙ্গে সমঝোতার সুযোগটি এখনো বাদ দেয়নি। তবে যদি ক্লেগ ও ক্যামেরন সমঝোতার প্রচেষ্টা ব্যর্থ হয়, তবে লেবাররা লিবারেলদের সঙ্গে সরকার গঠনের প্রস্তাব দেবে।