লোক ঐতিহ্যবিষয়ক বইয়ের প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালির রয়েছে নিজস্ব লোকসংস্কৃতি আর লোক-ঐতিহ্যের এক বিচিত্র ও বিশাল ভান্ডার। এই বিপুল ও বিস্তৃত লোকসংস্কৃতির বিভিন্ন বিষয়ের ওপর দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন বাংলা একাডেমীর পরিচালক আবদুল ওয়াহাব। গত শনিবার তাঁর তিনটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশনা হলো।শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত লেখকের ফোকলোর মানবতাবাদ ও বঙ্গবন্ধু, বাংলার বাউল সুফি সাধনা ও সংগীত ও মহাত্মা লালন: মানবতাবাদ ও সংগীত শীর্ষক তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বই তিনটির প্রকাশনা প্রতিষ্ঠান ‘সাম্প্রতিক’ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুল খালেক। আলোচনা শেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।