লোক নাট্যদলের নাট্যোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো রে’ স্লোগান নিয়ে নাট্যোৎসব শুরু হলো গতকাল শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে। লোক নাট্যদল তাদের তিন দশক পূর্তি উপলক্ষে এই উৎসবের আয়োজন করেছে।শনিবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। উদ্বোধন করেন নাট্যজন মামুনুর রশীদ, বিশেষ অতিথি ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। সভাপতিত্ব করেন লোক নাট্যদলের সভাপতি অভিজিৎ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানের পর লোক নাট্যদল মঞ্চস্থ করে কামরুন নূর চৌধুরীর নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের বৈকুণ্ঠের খাতা। উৎসব চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। আজ রোববার মঞ্চস্থ হবে লোক নাট্যদলের নাটক কঞ্জুস।