লোক নাট্যদলের ‘তিন দশক পূর্তি নাট্যোৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোক নাট্যদলের ৩০ বছর পূর্তি উপলক্ষে নাট্যোৎসব আয়োজন করা হয়েছে। আট দিনের এই উৎসব শুরু হবে ১৯ নভেম্বর। পুরো উৎসব অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। লোক নাট্যদলের (বনানী) সাংগঠনিক সম্পাদক এবং উৎসব কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল হারুন জানান, উৎসবে আয়োজক সংগঠনটি মঞ্চস্থ করবে নাটক কঞ্জুস, সোনাই মাধব, বৈকুণ্ঠের খাতা ও বশীকরণ। উৎসবে আরও অংশ নিচ্ছে ভারতের কলকাতা থেকে নান্দীপট ও ত্রিপুরার বর্ণালী। হারুন আরও জানান, উৎসবকে আরও বেশি আকর্ষণীয় করতে থাকছে নানা আয়োজন। উৎসব প্রাঙ্গণে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে ঘণ্টা দেড়েক হবে নাচ, আবৃত্তি আর নাটকের গান। এদিকে উৎসব সফল করার জন্য আলী ইস্কান্দার আহমেদকে আহ্বায়ক ও আবদুল্লাহ আল হারুনকে সদস্যসচিব করে উৎসব উদ্যাপন কমিটি গঠন করা হয়েছে।