লোকগানের অ্যালবাম করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের মিউজিক স্টেশনে প্রকাশ করা হলো হাবিবের নতুন অ্যালবাম আহ্বান। গতকাল শুক্রবার থেকে এখানে শোনা যাচ্ছে হাবিবের নতুন গানগুলো। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অ্যালবামটি নিয়ে কথা হলো হাবিবের সঙ্গে। ‘আহ্বান’ মুঠোফোনে কেন?মুঠোফোনে অ্যালবাম প্রকাশের বিষয়টি আমাদের দেশের জন্য একেবারেই নতুন ধারণা। তবে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলালিংক কর্তৃপক্ষ। এখন কিন্তু মুঠোফোনে অনেকেই গান শুনছেন। তরুণদের মধ্যে এভাবে গান শোনার ব্যাপারটা কিন্তু খুব জনপ্রিয়। তরুণ শ্রোতাদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলতে পারেন, নতুন একটি ধারার সঙ্গে আমরা যুক্ত হয়েছি। এর মাধ্যমে নকলের হাত থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে। মুঠোফোনে শ্রোতারা কীভাবে আপনার গান শুনতে পাবেন?প্রাথমিক পর্যায়ে বাংলালিংকের মিউজিক স্টেশন ৫৮৫৮ নম্বরে ডায়াল করে আহ্বান অ্যালবামের গানগুলো শুনতে পাবেন, কিন্তু ডাউনলোড করতে পারবেন না। প্রথম এক মাস এভাবেই চলবে। আগামী ১ জুন থেকে অ্যালবামটি অডিও সিডি আকারে পাওয়া যাবে। অডিও সিডিটি বাজারজাত করবে ডেডলাইন মিউজিক, পাশাপাশি বাংলালিংকের গ্রাহকেরা গানগুলো তখন ডাউনলোড করতে পারবেন।‘আহ্বান’ নিয়ে আপনার প্রত্যাশার কথা বলুন।নতুন ধরনের কিছু গান ও সুরের সঙ্গে শ্রোতারা পরিচিত হবেন। অ্যালবামের গানের কথাগুলো চমৎকার। আমার বাবা ফেরদৌস ওয়াহিদ ছাড়াও এই অ্যালবামে গান লিখেছেন সাকি আহমেদ, ইলিয়াস মোল্লা, মাহবুব মহসিন ও সুস্মিতা বিশ্বাস। একক অ্যালবাম হলেও এখানে দ্বৈত কণ্ঠের গানও রয়েছে। এই ধারণাটা চলচ্চিত্রেই বেশি মানায়, অডিও অ্যালবামে তেমন শোনা যায় না। কিন্তু ভালো দ্বৈত গানের যথেষ্ট চাহিদা রয়েছে। তাই নিজের একক অ্যালবামে দ্বৈত গান রেখেছি। তা ছাড়া এখানে আমার বাবার গানও রয়েছে।এখন আর কী করছেন?বাংলালিংকের অর্থায়নে একটি লোকগানের অ্যালবাম করছি। এই অ্যালবামে বিভিন্ন শিল্পীর গান থাকবে, পাশাপাশি বিজ্ঞাপনের জিঙ্গেল করছি।