প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে আবারও অনশনে যাওয়ার হুমকি দিয়েছেন। গতকাল সোমবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে লোকপাল বিল পাস না হলে তিনি আবারও অনশন শুরু করবেন।চিঠিতে হাজারে প্রধানমন্ত্রীকে বলেন, এ বিল পাস না হলে পার্লামেন্টের অধিবেশনের শেষ দিন থেকে তিনি অনশন শুরু করবেন।এর আগে গতকাল হাজারে তাঁর ব্লগে লেখেন, তিন-চার দিনের মধ্যে তিনি তাঁর মৌনব্রত শেষ করবেন এবং দুর্নীতিবিরোধী আন্দোলনে যাঁরা তাঁকে সমর্থন দিয়েছেন, তাঁদের সঙ্গে সাক্ষাৎ হাজারে লেখেন, ‘বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ আমার ব্লগ পড়ছে। এখন আমার মৌনতা অবসান করে তাঁদের সঙ্গে খোলামেলা আলোচনা করব।’ পিটিআই।