লোকপাল বিলের জন্য লড়বেন সোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, সরকার দুর্নীতিবিরোধী লোকপাল বিলের জন্য লড়াই করতে প্রস্তুত আছে। বার্তা সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।সোনিয়া বলেছেন, ‘আমি লোকপাল ও নারীর আসন সংরক্ষণের জন্য লড়াই করব।’ বিরোধীদের উদ্দেশে সোনিয়া বলেন, ‘বিরোধী দল, আন্না হাজারে ও তাঁর দলের এই বিল মেনে নেওয়া উচিত।’ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল মঙ্গলবার বহু প্রতীক্ষিত লোকপাল বিল অনুমোদন করেছে। এতে প্রধানমন্ত্রীকে দুর্নীতিবিরোধী ন্যায়পালের আওতায় আনা হয়েছে। তবে সিবিআই ও নিম্নশ্রেণীর আমলাদের বাদ দেওয়া হয়েছে। ২২ ডিসেম্বর শীতকালীন অধিবেশনের শেষ দিনে অনুমোদনের জন্য বিলটি লোকসভায় উত্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে।এদিকে দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে এই বিলের সমালোচনা করেছেন। সরকারকে ‘অসত্’ আখ্যা দিয়ে ২৭ ডিসেম্বর অনশন পালনের ঘোষণা দিয়েছেন তিনি।