লোকমান হত্যা মামলা: আরও দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন হত্যার ঘটনায় জড়িত অভিযোগে আজ শনিবার বিকেলে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নরসিংদীর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, লোকমান হত্যা মামলায় গ্রেপ্তার এজাহারভুক্ত আসামি আশরাফ হোসেন সরকার ওরফে আশরাফের দেওয়া জবানবন্দি অনুযায়ী দুজনকে গ্রেপ্তার করেছে নরসিংদী গোয়েন্দা পুলিশ। আজ বিকেল তিনটার দিকে সদর উপজেলার মধাবদী এলাকার মনোহরপুর মহল্লা থেকে তাঁদের গ্রেপ্তার করা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাহফুজ মিয়া ও সবুজ মিয়া। সবুজ মিয়ার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তাঁরা দুজনই হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামি।