লোকমান হত্যা: আরও দুই আসামির আত্মসমর্পণ, রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আরও দুই আসামি আত্মসমর্পণ করেছেন। আসামিরা হলেন নরসিংদী পৌরসভার সাবেক পৌর চেয়ারম্যান আবদুল মতিন সরকার ও শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিঞা মো. মঞ্জুর।আজ সোমবার বেলা ১১টায় নরসিংদী জেলা আদালতের মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে তাঁরা আত্মসমর্পণ করেন। পরে গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মতিন সরকারের বিরুদ্ধে তিন দিনের এবং মিঞা মো. মঞ্জুরের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালত সূত্র জানায়, বেলা ১১টায় তাঁরা আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। একই সময় গোয়েন্দা পুলিশ আসামিদের প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।বিচারক আসামিপক্ষের জামিন আবেদন নাকচ করে আসামিদের ওই রিমান্ড মঞ্জুর করেন।