লোকমান হত্যাকাণ্ড: মাহফুজ রিমান্ডে, নাসির কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সন্দেহভাজন আসামি মাহফুজ হোসেন ওরফে সবুজ ওরফে তাওয়াবকে তৃতীয় দফায় রিমান্ডে নিয়েছে নরসিংদী গোয়েন্দা পুলিশ। এ ছাড়া অস্ত্র মামলায় গ্রেপ্তারকৃত আসামি নাসির হোসেনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।আজ রোববার বিকেল সাড়ে তিনটায় জেলার মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা এই নির্দেশ দেন।নরসিংদী গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, লোকমান হোসেন হত্যায় জড়িত থাকার সন্দেহে গত ২০ নভেম্বর মাহফুজ হোসেনকে মাধবদীর মনোহরপুর এলাকা থেকে ও নাসির হোসেনকে ঘোড়াদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে নরসিংদীর গোয়েন্দা পুলিশ (ডিবি)।পরে ২১ নভেম্বর আদালতে হাজির করে মাহফুজকে প্রথম দফায় ১০ দিন, দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করে তৃতীয় দফায় চার দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।অস্ত্র মামলায় গ্রেপ্তারকৃত আসামি নাসির মিয়াকে চার দিনের রিমান্ড শেষে আজ কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে নাসিরকে কারাগারে নিয়ে যাওয়া হয়।নরসিংদী পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে। আমরা রিমান্ডে যেসব তথ্য পেয়েছি, সেগুলো সুষ্ঠু তদন্তের স্বার্থে যাচাইবাছাই করেছি। তদন্তে যাঁদের নাম এসেছে, আমরা তাঁদের গ্রেপ্তার করেছি, যাঁদের গ্রেপ্তার করা হয়নি, তাঁদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’গত ১ নভেম্বর রাত আটটার দিকে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন নিহত হন। এ ঘটনায় লোকমানের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাহউদ্দিন আহমেদ ওরফে বাচ্চুকে প্রধান আসামি ও ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ছয়-সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।