লোকমান হত্যার বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যার পরিকল্পনাকারী ও খুনিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন এ মানববন্ধনের আয়োজন করে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধনে নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলার প্রায় ১৫০ মেয়র ও ওয়ার্ড কাউন্সিলররা অংশ নেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা লোকমান হোসেন হত্যার পরিকল্পনাকারী ও খুনিদের গ্রেপ্তারসহ বিচারের দাবি-সংবলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করে। লোকমান হোসেনের ছোট ভাই ও নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ মানববন্ধনে অংশ নিয়ে প্রথম আলো অনলাইনকে জানান, এজাহারভুক্ত সব আসামি গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন কর্মসূচি চলবে। একই দাবিতে আগামী রোববার ঢাকায় অধ্যয়নরত নরসিংদীর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করবেন বলে জানানো হয়েছে।