লোকমানের হত্যাকারী যে-ই হোক তার বিচার হবে: ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, মেয়র লোকমান হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত অপরাধীর বিচারের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান পরিষ্কার এবং কঠোর। প্রধানমন্ত্রী বলেছেন কে বা কোন দলের লোক মেয়র লোকমানকে হত্যা করেছে, সে বিষয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কারও লাভ হবে না। যারাই হত্যাকারী হোক না কেন, তারাই অপরাধী। বিচার তাদের হবেই।ওবায়দুল কাদের বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকৃত হত্যাকারীকেই আইনের হাতে তুলে দেওয়া হবে। বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাসী এবং এ হত্যাকাণ্ডের সরকারের অবস্থানও কঠোর।আজ শুক্রবার এফডিসির জহির রায়হান মিলনায়তনে ‘অপসংস্কৃতি রোধে সুশীল সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।বাংলাদেশ চলচ্চিত্র সমাজ সংঘ ও বাংলাদেশ সাংবাদিক সাংস্কৃতিক পরিষদের যৌথ আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম। ওবায়দুল কাদের বলেন, অপরাজনীতি অপসংস্কৃতির চেয়েও ভয়াবহ। অপরাজনীতি বন্ধ না হলে অপসংস্কৃতি দূর হবে না। অপরাজনীতিই সুস্থ সংস্কৃতির বীজতলা ধ্বংস করছে।বাংলাদেশেই দেখা যায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংস্কৃতির রংও বদলে যায়। তাই রাজনীতি বিশুদ্ধ না হলে সমাজের অন্যান্য ক্ষেত্রে কখনই সুবাতাস বইতে দেখা যাবে না।ওবায়দুল করিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিটিভি এখন নানা বিশ্লেষণে বিশেষায়িত করে উপস্থাপন করছে। কিন্তু সরকার বদলালে এই বিটিভিই জাতির জনককে উপস্থাপন করে নিন্দিতভাবে, এমনকি নিষিদ্ধও করে থাকে। এটা কেন হবে? এই অপরাজনীতিই বন্ধ করতে হবে। তা করতে পারলেই অপসংস্কৃতি দূর হবে।বঙ্গবন্ধুকে হত্যার পর থেকেই দেশে এই অপরাজনীতি শুরু হয়েছে। সুস্থ রাজনীতি ফিরিয়ে আনতেই বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারকাজে হাত দিয়েছে।ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশের চ্যানেলগুলো এখন আমেরিকা, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রচারিত হচ্ছে। কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতই সম্প্রচার করছে না। যা বন্ধুসুলভ আচরণ নয়। কারণ বন্ধুত্ব একতরফা হয় না। পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে আমাদের মধ্যে অবিশ্বাসের দেয়াল থাকা উচিত নয়। এ দেয়াল ভারত সরকারকেই ভাঙতে হবে। তাহলে বাংলাদেশের মানুষের বিশ্বাসের ভিত আরও মজবুত হবে।এ প্রসঙ্গে ওবায়দুল কাদের ভারতের তথ্যমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, তাঁরা বিষয়টি দ্রুতই সুরাহা করতে চেয়েছেন। আশা করব শিগগিরই ভারতের সব রাজ্যে আমাদের চ্যানেলগুলোর অনুষ্ঠান সম্প্রচার শুরু হবে। এ বিষয়টি ভারত সরকার দ্রুত সুরাহা করে আমাদের বিশ্বাসকে আরও মজবুত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।প্রথম আলোর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীআলোর মিছিলে তারার মেলানিজস্ব প্রতিবেদক‘বদলে দেওয়ার অঙ্গীকারে নেমেছি আজ আলোর মিছিলে’—এ স্লোগানকে ধারণ করে প্রথম আলোর ১৩ বছর পূর্তি উত্সবের মিলনমেলা শেষ হয়েছে। দেশের বরেণ্য ব্যক্তি আর তারকা শিল্পীদের উপস্থিতিতে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে বেলা সাড়ে তিনটায় শুরু হয় এ মিলনমেলা। তিন ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে চলে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত।সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে শুভেচ্ছা জানান মুহাম্মদ হাবিবুর রহমান, অধ্যাপক ডা. এম আর খান, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ, সৈয়দ আবুল মকসুদ, সালমা খান, হাবিবুল বাশার, মোহিত কামাল, ইলিয়াস কাঞ্চন, রাশেদা কে চৌধুরী, বিপাশা হায়াত ও রিয়াজ।আনিসুল হকের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে আরও ছিলেন—রেজওয়ানা চৌধুরী বন্যা ও তাঁর সুরের ধারা, এস আই টুটুল, আসিফ আকবর, মাহমুদুজ্জামান বাবু, সজীব, দিনাত জাহান, ইবরার টিপু, মুহিন, পুলক, সাব্বির, নিশিতা, নওরীন এবং রেনেসাঁ, আরফিন রুমী ও তাঁর দুরবীন।শুভেচ্ছা বক্তব্যে জাতীয় অধ্যাপক ডা. এম আর খান বলেন, ‘প্রথম আলোর দুটি জিনিস আমার ভালো লাগে। প্রথমত, ইতিবাচক সংবাদ। রিকশাচালক জয়নালের মতো এক রিকশাচালক তাঁর সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি হাসপাতাল গড়ে তুলছেন—তা দেখে মনটা উজ্জীবিত হয়ে উঠে। মনে হয় আমরাও পারি। আর দ্বিতীয়টি হলো, প্রথম আলো অনেক ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করে।’ উদাহরণ দিতে গিয়ে তিনি র্যাবের গুলিতে পা হারানো লিমনের কথা বলেন।নারী আন্দোলন কর্মী সালমা খান প্রথম আলোর বিশেষ থিম ‘স্বপ্নের স্বদেশ’ প্রসঙ্গে বলেন, ‘ঠিক এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু প্রযোজ্য আমাদের জন্য হতো না। আমরা স্বপ্ন দেখেছি স্বাধীন বাংলাদেশের। তারপর কোথায় যেন আমরা থেমে গেছি। আমাদেরকে, বিশেষ করে তরুণদের স্বপ্ন হতে হবে আকাশ ছোঁয়ার। আমাদের তরুণেরা স্বপ্ন দেখে হিমালয় জয় করেছে, আমাদের দেশের নাগরিক বিশ্ব জয় করে নোবেল পুরস্কার এনেছেন। আমাদের দেশের বিশিষ্টজন পৃথিবীর সবচেয়ে বড় সহায়ক সংস্থা ব্র্যাকের মতো একটি প্রতিষ্ঠান সৃষ্টি করে পৃথিবীকে দেখিয়েছে আমরা স্বপ্নকে বাস্তব করতে পারি। এ দেশকে বদলে দিতে হলে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে হবে। কারণ, সেই স্বপ্নে মাধ্যমেই আমরা সেই সৃজনশীল চিন্তা-চেতনাকে আবিষ্কার করব।’বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেন, ‘প্রথম আলোর সবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু আমি খারাপ খেললেও প্রথম আলো সমালোচনা করতে ছাড়েনি। এখানেই তারা ব্যতিক্রম। প্রথম আলো সব সময় সত্যের সঙ্গে থাকে।’বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘প্রথম আলোর প্রতিটি জন্মদিন একইভাবে আসে না। পূর্ববর্তী জন্মদিনের চেয়ে পরবর্তী জন্মদিন আরও উন্নত, সমৃদ্ধির বার্তা নিয়ে আসে। এক বছরে তারা আরও এগিয়ে যায়। মানুষকে আরও সমৃদ্ধ করে। প্রথম আলোর এই যে উজ্জ্বল চরিত্র সেটা এক অনন্য বিষয়। বলা হয় প্রথম আলো নিরপেক্ষ। যারা প্রথম আলোর প্রশংসা করেন এবং নিন্দা করেন তাঁরাও বলেন, এটা নিরপেক্ষ পত্রিকা। তবে আমি মনে করি, এ কাগজ নিরপেক্ষ নয়। প্রথম আলো রয়েছে নারীর পক্ষে, তরুণদের পক্ষে, সংখ্যালঘুদের পক্ষে, নির্যাতিত-নিপীড়িত-অসহায় মানুষের পক্ষে। প্রথম আলো এখন জাতির ৭০ ভাগ চেতনা, আবেগ-অনুভূতি ধারণ করছে। এটা খুব সহজ কাজ নয়। এটা আগামীতে ক্রমাগত আরও বাড়বে।’বিচারপতি হাবিবুর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে, ‘সবাইকে শুভেচ্ছা জানান।’মোহিত কামাল, সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, অভিনেত্রী বিপাশা হায়াত, চিত্রনায়ক রিয়াজ ও ইলিয়াস কাঞ্চন প্রথম আলোকে শুভেচ্ছা জানান।নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। তাই আমিও প্রথম আলোর সঙ্গে আছি।’প্রথম আলো ওয়েবসাইট, প্রথম আলো ব্লগ, ই-প্রথম আলোতে এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। প্রায় ৭০ হাজার পাঠক ও শ্রোতা এ অনুষ্ঠান অনলাইনে উপভোগ করেছেন।বাসস