লোকমানের হত্যাকারীরা ধরা পড়বেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সন্ত্রাসীদের গুলিতে নিহত নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতা লোকমান হোসেনের হত্যাকাণ্ডে জড়িতরা ধরা পড়বেই। সে যে দলেরই হোক।আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। বিরোধী দল বলছে, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে লোকমান খুন হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বিরোধী দল সরকারকে অন্যায়ভাবে দোষারোপ করছে। কাকে ধরা হবে আর কাকে ধরা হবে না, যারা মামলা তদারক করছে সেটা তাদের বিষয়।’ তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সব হত্যাকাণ্ডের সঠিক তদন্তের ওপর জোর দেওয়া হয়েছে। এ হত্যাকাণ্ডেরও সঠিকভাবে তদন্ত করা হচ্ছে। লোকমান হোসেন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।