লোকসংগীত-সন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে স্বরমালিকা সংগীত নিকেতন তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লোকসংগীতানুষ্ঠানের আয়োজন করে। শেরপুর ডিজে উচ্চবিদ্যালয় খেলার মাঠে গত শনিবার সন্ধ্যায় ‘বাঁশরী’ নামের এই অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান করেন।প্রথম পর্বে স্বরমালিকা সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা লোকসংগীতশিল্পী আশরাফুল আলম বক্তব্য দেন। শিশুশিল্পীদের সমবেত কণ্ঠে ‘ওরে বাংলা আমার জন্ম ভূমি রে’ গানটি দিয়ে গানের পালা শুরু হয়। এরপর সংগঠনের শিল্পীরা জনপ্রিয় লোকসংগীত পরিবেশন করেন।