লোকসভা থেকে গ্রামসভা বড়: আন্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্না হাজারে গ্রামসভাকে আরও কার্যকর করতে এবং এর ক্ষমতা বাড়াতে নতুন আইন প্রণয়নের পরামর্শ দিয়েছেন। লোকপাল বিল পাস করাতে রাজ্য সরকারের ব্যর্থতার নিন্দা জানিয়ে আন্না বলেন, ‘আইনের মাধ্যমে গ্রামসভার ক্ষমতা বাড়ালে এটি দেশটির পার্লামেন্ট থেকেও ভালো কাজ করতে পারবে।’আজ বৃহস্পতিবার ‘রিবিল্ডিং দ্য রিপাবলিক’ শীর্ষক সেমিনারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া বক্তব্যে আন্না বলেন, জনগণকে লোকপাল বিলের মতো আরও একটি বড় ধরনের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। যদি সরকার গ্রামসভার ক্ষমতা বাড়ানোর জন্য কোনো আইন প্রণয়ন না করে, তবে আন্দোলন শুরু করা হবে।আন্না আরও বলেন, ‘লোকসভার সদস্যরা মনে করেন, লোকসভা সবকিছুর ঊর্ধ্বে। এটি ভুল ধারণা। মানুষই তাঁদের ভোট দিয়ে লোকসভার সদস্য মনোনীত করেছে। কাজেই সবকিছুর ঊর্ধ্বে জনগণ। তবে সেখানে লোকপাল বিল নিয়ে যা ঘটেছে, তা রীতিমতো আতঙ্কের।’সমাজকর্মী আন্না বলেন, ‘লোকসভার সাড়ে ৫০০ সদস্য তাঁদের মতো করে মতামত দিয়ে যাচ্ছেন। কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে কোনো মতামত নেওয়া হচ্ছে না। লোকসভার সদস্যরা মনে করছেন, তাঁরাই সবকিছুর সিদ্ধান্ত দেবেন। এটি সুস্থ গণতন্ত্রের চর্চা নয়।’ তিনি ঘোষণা দেন, সরকার গ্রামসভা নিয়ে খুব দ্রুত কোনো আইন প্রণয়ন না করলে তিনি কঠোর আন্দোলন শুরু করবেন। দ্য টাইমস অব ইন্ডিয়া।