লোকসভায় নতুন লোকপাল বিল উত্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের লোকসভায় নতুনভাবে লোকপাল বিল তোলা হয়েছে। আগের বিলটি বাদ দিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে এই বিলটি তোলা হয় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের পক্ষ থেকে।তবে প্রধান বিরোধী দল বিজেপি এই বিলের বিরোধিতা করেছে। তারা বলেছে, সংখ্যালঘু কোটা অন্তর্ভুক্ত বন্ধ করতে হবে।এর আগে কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধীর সভাপতিত্বে সংখ্যালঘু নেতা এবং এ-সংক্রান্ত সার্চ কমিটির এক বৈঠক হয়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ জ্যেষ্ঠ মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এর পরই বিলটি লোকসভায় উত্থাপন করা হয়।তবে দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে ও তাঁর সহযোগীরা বিলটি প্রত্যাখ্যান করেছেন। তাঁরা বলেছেন, ‘এই বিল জনবিরোধী ও ভয়ংকর।’ এই বিলটি গত আগস্টে লোকসভায় তোলা বিলের চেয়েও ‘খারাপ’। ওয়েবসাইট।