আগের অর্থবছরে ৮০ কোটি টাকা লোকসান হয়েছে। সে লোকসান সামাল দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তার সব আন্তর্জাতিক গন্তব্যে টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। ফল হয়েছে হিতে বিপরীত। বিমানের যাত্রী কমে গেছে উল্লেখযোগ্য হারে। তাই তড়িঘড়ি আবার ভাড়া কিছুটা কমানো হয়েছে। কিন্তু দাম বাড়ানো-কমানোর এই সিদ্ধান্তের ফাঁকে ১০ দিনে বড় ধরনের লোকসানের মুখে পড়ে বিমান। সংশ্লিষ্ট সূত্র জানায়, আনুমানিক হিসাবে এই লোকসানের পরিমাণ ১০ কোটি টাকা হতে পারে।অবশ্য বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ লোকসানের এই হিসাব নাকচ করে দিয়েছেন। গত রোববার তিনি প্রথম আলোকে বলেন, এই সময়ে কত টাকা লোকসান হয়েছে, তা এখনো হিসাব করা হয়নি। তা ছাড়া এ ধরনের পরিস্থিতিতে ক্ষতির প্রভাবটি চার-পাঁচ মাস পরও পড়ে।গত ১৯ জানুয়ারি নতুন ভাড়া কার্যকরের পর বিমানের যাত্রীর সংখ্যা অর্ধেক, ক্ষেত্রবিশেষে এক-তৃতীয়াংশে নেমে আসে। এর মধ্যে বেশি ক্ষতি হয়েছে বিমানের সবচেয়ে লাভজনক সৌদি আরবের তিনটি গন্তব্যের। এসব গন্তব্য থেকে বাংলাদেশি প্রবাসী শ্রমিকেরা মূলত বিমানের যাত্রী। বিমানের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে পরপর দুই বছর লাভ করে বিমান। বর্তমান সরকার আসার পর গত অর্থবছরে ৮০ কোটি টাকা লোকসান দেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে কর্তৃপক্ষ। এরই মধ্যে হঠার্যা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিমান। কিন্তু ভাড়ার হার ছিল প্রতিদ্বন্দ্বী অন্যান্য বিমান সংস্থার ভাড়ার চেয়ে অনেক বেশি।বিমান সূত্র জানায়, জ্বালানি সারচার্জের নামে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মাম গন্তব্যে ভাড়া এক যাত্রায় ১৮৮ সৌদি রিয়াল করে উভয় যাত্রায় (রিটার্ন টিকিট) মোট বাড়ানো হয় ৩৭৬ রিয়াল (সাত হাজার ১৪০ টাকা)। ফলে ঢাকা-রিয়াদ-ঢাকা গন্তব্যে বিমানের টিকিটের দাম এক হাজার ৯৭৬ রিয়াল থেকে বেড়ে দাঁড়ায় দুই হাজার ৩৫১ রিয়ালে (৪৪ হাজার ৬৫০ টাকা)। এটা সৌদি এয়ারলাইনস থেকে ৬৫১ রিয়াল (১২ হাজার ৩৬৩ টাকা), কুয়েত এয়ার থেকে এক হাজার ৭৫ রিয়াল (২০ হাজার ৪১৬ টাকা), ইত্তেহাদ এয়ার থেকে ৮৭২ রিয়াল (১৬ হাজার ৫৬০ টাকা), এমিরেটস থেকে ৮৪২ রিয়াল (১৫ হাজার ৯৯১ টাকা) আর গালফ এয়ার থেকে ৪৭৯ রিয়াল (নয় হাজার ৯৭ টাকা) বেশি। এমনকি দেশীয় বেসরকারি বিমান সংস্থা জিএমজি থেকেও ৫৬৪ রিয়াল (১০ হাজার ৭১১ টাকা) বেশি নির্ধারণ করা হয় বিমানের টিকিটের দাম।যাত্রীতালিকা পর্যালোচনা করে দেখা যায়, ভাড়া বাড়ানোর আগে রিয়াদ, জেদ্দা ও দাম্মাম গন্তব্যে ঢাকা থেকে প্রতি ফ্লাইটে নিম্নে ২৬৫ থেকে ২৮০ জন এবং ফিরতি ফ্লাইটে গড়ে প্রায় ৩০০ জন করে যাত্রী ছিল। ভাড়া ভাড়ানোর পর জানুয়ারির শেষ সপ্তাহে ঢাকা থেকে যাওয়ার পথে গড় যাত্রী ১২০ থেকে ১০০-তে নেমে আসে। আর ফিরতি ফ্লাইটে যাত্রীসংখ্যা কমে দাঁড়ায় ৬০ থেকে ৮০ জনে। মাত্র ৪০ জন নিয়েও ফ্লাইট আসার নজির রয়েছে এ সময়ে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানের রাজস্ব আয়ের বড় উর্যাস সৌদি আরবের গন্তব্য। প্রতিদ্বন্দ্বী এয়ারলাইনসগুলো থেকে বিমানের টিকিটের দাম আগেও বেশি ছিল। তারপর আবার বাড়ানোয় এই পরিস্থিতি তৈরি হয়েছে।একইভাবে মধ্যপ্রাচ্যের কুয়েত, ওমান, কাতার, বাহরাইন এবং দূরপ্রাচ্যের গন্তব্য সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, হংকং গন্তব্যে ১০০ মার্কিন ডলার (সাত হাজার ১২২ টাকা) করে টিকিটের দাম বাড়ানো হয়। আর কলকাতা, দিল্লি, করাচি ও কাঠমান্ডু গন্তব্যে ২৫ মার্কিন ডলার (এক হাজার ৭৮০ টাকা) করে ভাড়া বাড়ানো হয়। এতে সবচেয়ে বেশি যাত্রী কমেছে কুয়ালালামপুর ও ব্যাংকক গন্তব্যে। কুয়লালামপুরে আগে যেখানে ডিসি-১০ ফ্লাইটে ৩০০ জন এবং এয়ারবাসের ফ্লাইটে ২০০-র মতো যাত্রী থাকত, ভাড়া বৃদ্ধির পর তা কমে অর্ধেক হয়ে যায়। আর ব্যাংককে গড়ে ১৩০ থেকে ১৫০ যাত্রী ছিল, সেটা কমে ৫০-এর ঘরে নেমে আসে। এই অবস্থায় বাংলাদেশ বিমানের অস্তিত্ব সংকটের মুখে পড়ে।পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে ১০ দিনের মধ্যেই সৌদি আরবের ভাড়া ১৩৮ রিয়াল কমানো হয়। তবে এখনো ভাড়া আগের চেয়ে ১৫০ রিয়াল (দুই হাজার ৮৪৮ টাকা) বেশি। গত সপ্তাহে ব্যাংককের ভাড়াও পরিবর্তন করা হয়। অন্যান্য গন্তব্যের ভাড়াও দু-এক দিনের মধ্যে কিছু পরিবর্তন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের একজন কর্মকর্তা জানান, গত মাসের শেষ সপ্তাহের ধাক্কা সামলাতে বিমানের অনেক সময় লাগবে। পরিচালনা পর্ষদের হঠার্যা সিদ্ধান্তের ফলে ২০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এটা তার্যাক্ষণিক। এর বাইরে বড় সংখ্যক যাত্রীর যে বিমানবিমুখতা সৃষ্টি হয়েছে, তাতে সুদূরপ্রসারী একটা ক্ষতিরও আশঙ্কা থাকে। ওই কর্মকর্তার মতে, পরিচালনা পর্ষদে বিমান পরিবহন ব্যবসা সম্পর্কে ভালো জানাশোনা কেউ থাকলে ভাড়া বৃদ্ধির বিষয়টি অনুমোদনের আগে প্রতিদ্বন্দ্বী এয়ারলাইনসগুলোর সঙ্গে সামঞ্জস্য আছে কি না, তা দেখতেন। কিন্তু তাঁরা ভেবেছিলেন, টিকিটের দাম বাড়ালেই বুঝি লোকসান কমে আসবে।অবশ্য পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, ‘বিমানের একটি ট্যারিফ কমিটি আছে। তারাই জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভাড়া বৃদ্ধির প্রস্তাব করে। তাছাড়া শুধু বিমান নয়, অন্যান্য এয়ারলাইনসও ভাড়া বাড়িয়েছে।’ তিনি বলেন, ‘এরপর যাত্রী কমে যাওয়ায় আমি প্রতিদিন বিষয়টি মনিটর করি। তখন আমিই এমডিকে (ব্যবস্থাপনা পরিচালক) বলেছি ভাড়া কমানোর জন্য। তারপর কমানো হয়েছে।’এখন যাত্রীর সংখ্যা স্বাভাবিক হয়েছে কি না—প্রশ্নের জবাবে জামাল উদ্দিন বলেন, ‘এ ধরনের ক্ষেত্রে কয়েক মাস পরও এফেক্ট থাকে।’বিমানের আরেক কর্মকর্তা বলেন, প্রতিযোগিতার বাজারে লাভ করতে হলে জুতসই বাণিজ্যিক পরিকল্পনা দরকার। একই সঙ্গে কিছু ক্ষেত্রে সাশ্রয়ের কথা ভাবতে হবে। উড়োজাহাজ ভাড়া করার ক্ষেত্রে গত অর্থবছর বিমানের ব্যয় বেড়েছে ১০২ কোটি টাকা। কর্তৃপক্ষ যদি ক্রুসহ (ওয়েট লিজ) ভাড়া করার পরিবর্তে ক্রু ছাড়া (ড্রাই লিজ) উড়োজাহাজ ভাড়া করত, এ খাতে অনেক টাকা সাশ্রয় হতো। কারণ, বিমানের নিজস্ব পাইলট বসিয়ে রেখে বিদেশি পাইলটসহ উড়োজাহাজ ভাড়া করলে খরচ অনেক বেড়ে যায়। যেমন ড্রাই লিজ থেকে ওয়েট লিজে প্রতি উড্ডয়ন ঘণ্টায় ১০০ মার্কিন ডলার বেশি খরচ হয়।