লোকাঙ্গনের অভিষেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকালের বৃষ্টির পর গতকাল শুক্রবার দিনমান ছিল মন ভার করে দেওয়া মেঘলা আকাশ। কিন্তু একই সঙ্গে টানা কয়েক দিনের চিমসে গরমের পরে বৃষ্টিভেজা বাতাস স্বস্তিও বয়ে আনে। ছুটির দিন সন্ধ্যায় এমন আবহাওয়ায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে লোকসংগীতের আসর বেশ জমে উঠেছিল।অনুষ্ঠানে লোকসংগীত পরিবেশন করে নতুন সংগঠন লোকাঙ্গন। এটি ছিল তাদের অভিষেক অনুষ্ঠান। লোকাঙ্গনের সংগঠকেরা শুদ্ধ লোকসংগীতের প্রচার ও প্রসারে চেষ্টা করার প্রতিশ্রুতি ব্যক্ত করলেন।অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষাবিদ সন্জীদা খাতুন। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, বাংলাদেশ সংগীত সমন্বয় পরিষদের সহসভাপতি মাহমুদ সেলিম, লোকাঙ্গনের সভাপতি নারায়ণ চন্দ্র শীল। প্রধান আলোচক ছিলেন সংগীত সমালোচক ও গবেষক করুণাময় গোস্বামী।