লোকালয় ঘুরে সুন্দরবনে ফিরল বাঘ
সুন্দরবন থেকে আবার একটি বাঘ লোকালয়ে ঢুকেছিল। আজ শুক্রবার ভোররাতে বাঘটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন ঘেঁষা গ্রাম গোলাখালী গ্রামে যায়। বাঘটি সুবল মিস্ত্রির বাড়িতে ঢুকে একটি ছাগল খেয়ে ফেলে। পরে সকাল সাতটার দিকে বন বিভাগের কর্মীরা ফাঁকা গুলি ছোড়ে এবং স্থানীয় গ্রামবাসী বাজি ফুটিয়ে আওয়াজ সৃষ্টি করলে বাঘটি সুন্দরবনে ফিরে যায়। গোলাখালী গ্রামের রবীন্দ্রনাথ মণ্ডল জানান, আজ ভোররাতের দিকে একটি বাঘ গোলাখালী গ্রামের ঢোকে। বাঘটি একপর্যায়ে সুবল মিস্ত্রির বাড়িতে ঢুকে ছাগল নিয়ে গ্রাম ও বনের মধ্যকার খালের পাশে অবস্থান নেয়। পরে গ্রামবাসী ও বন বিভাগের কর্মীদের সৃষ্টি করা আওয়াজে বাঘটি বনে ফিরে যায়।সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, লোকালয়ে আসা একটি বাঘ আটক করে গত ২০ ফেব্রুয়ারি সুন্দরবনে ছেড়ে দেয় বন বিভাগ ও স্থানীয় টাইগার রেসপন্ড টিমের সদস্যরা। ট্রাংঙ্কুলাইজার গানের মাধ্যমে চেতনানাশক ইনজেকশন পুশ করে বাঘটিকে সুন্দরবনে ছেড়ে দেওয়ার হয়।