লোগোয় লন্ডন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন অলিম্পিকের মূল লোগোর মোড়ক উন্মোচন হয় ২০০৭ সালের ৪ জুন। উলফ অলিন্সের নকশায় এই লোগো আসলে ২০১২ সংখ্যাটিরই একটা প্রতীকী রূপ। তবে অলিম্পিকের অফিশিয়াল লোগো নিয়ে বিতর্কের আঁচ কম ছড়ায়নি। অলিম্পিক কমিটির দাবি, তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করতেই এই লোগো। লন্ডন অলিম্পিকের প্রধান সমন্বয়ক সেবাস্টিয়ান কোর মতে, লোগোটা অলিম্পিকের সঙ্গে তরুণদের সম্পৃক্ততা অনেকখানি বাড়াবে। যদিও সাধারণ্যে তেমন গ্রহণযোগ্যতা পায়নি লন্ডন অলিম্পিকের লোগো। বিবিসির এক জরিপে দেখা গেছে, প্রায় ৮০ শতাংশ লন্ডনবাসী নেতিবাচক ভোট দিয়েছেন লোগোটিকে। অনেকেই মনে করছেন, বর্ণিল এই লোগো মৃগী রোগীদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। কেউ কেউ এর সঙ্গে নাৎসি বাহিনীর প্রতীক স্বস্তিকার মিল দেখছেন। ইরান তো গত ফেব্রুয়ারিতে দাবি করে বসে, এই লোগো ইরানকে ব্যঙ্গ করে বানানো। অলিম্পিক কমিটি তার পরও বদলায়নি লোগো। আর ইরানও লোগো ইস্যুতে অলিম্পিক বর্জনের যে হুমকি দিয়েছিল, হুমকিই থেকে গেছে সেটা।