লোপেজ ও অ্যান্টনি এক মঞ্চে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেল বছরের জুলাইয়ে ছাড়াছাড়ি হয়ে গেছে। তবে আবার তাঁরা মুখোমুখি ক্যালিফোর্নিয়ার এক মঞ্চে। মঞ্চটা লাতিন আমেরিকান তরুণ শিল্পীদের জন্যই। নতুন প্রতিভারা এখানে আসবেন, গাইবেন গান, ভালো গেয়ে বনে যাবেন তারকা। তাঁদের বিচারক ওই তারকা জুটি— জেনিফার লোপেজ এবং মার্ক অ্যান্টনি। ১২ পর্বের অনুষ্ঠানটি পরিচালনা করবেন এই সাবেক দম্পতি। সেই সময় তাঁরা একসঙ্গে ঘুরবেন ২১টি দেশ। খুঁজে বেড়াবেন লাতিন প্রতিভা। অনুষ্ঠানের উদ্বোধন হবে ২৮ জানুয়ারি। প্রচারিত হবে ইউনিভিশন নামের এক টিভি চ্যানেলে। গেল শনিবার এ উপলক্ষে একই মঞ্চে উঠেছিলেন লোপেজ-অ্যান্টনি। কাটিয়েছেন ভালো কিছু সময়। এএনআই।