লোপেজের গানে নাচলেন কাজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যামেরার চোখে এখন তিনি অমাবস্যার চাঁদ। ছবির শুটিং তো নেই-ই, নেই আলো ঝলমলে কোনো মঞ্চে তাঁর সরব উপস্থিতি। কথা হচ্ছে বলিউড তারকা কাজলকে নিয়ে। তবে কদিন আগে নাচের মঞ্চে দেখা গেছে এই অভিনয়শিল্পীকে। মুম্বাইয়ের বান্দ্রায় বন্ধু ভবেশ গান্ধীর এক নাচ শেখানোর প্রতিষ্ঠান আছে। সেখানেই গিয়েছিলেন কাজল। উদ্দেশ্য শিক্ষার্থীদের নাচ শেখানো। আর সেই ফাঁকেই নাচতে নেমে গেলেন কাজল। বাজানো হলো জেনিফার লোপেজের গেট অন দ্য ফ্লোর গানটি। নাচ শেষে বললেন, ‘অসাধারণ অভিজ্ঞতা। ফের এখানে আসতে চাই।’ টিএনএন।