লোপেজের চোখে জল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই লোপেজকে আগে কখনো দেখা যায়নি। প্রেম, ভালোবাসা আর প্রতারণায় যেন ম্রিয়মাণ একটা মানুষ। গাইতে গাইতে মঞ্চেই কান্নায় ভেঙে পড়েছিলেন সেদিন। গত শনিবার যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে গান গাইছিলেন জেনিফার লোপেজ। মোহেগান সানের সেই স্টেডিয়ামে তিল ধারণের ঠাঁই ছিল না। নিজের লেখা ‘ইফ ইউ হ্যাড মাই লাভ’ গানটি গাওয়ার পরপরই ফুঁপিয়ে ওঠেন লোপেজ। নিজেকে সংবরণ করার আপ্রাণ চেষ্টা করেন। না পেরে একসময় সজল চোখে দৌড়ে মঞ্চ থেকে বেরিয়ে যান। জনপ্রিয় এই অভিনেত্রী ও গায়িকাকে হঠাৎ এভাবে কাঁদতে দেখে ভক্ত-দর্শকদের মনও আর্দ্র হয়ে ওঠে। মাস কয়েক আগে মার্ক অ্যান্থনির সঙ্গে দাম্পত্য সম্পর্ক চুকে যাওয়ার পর থেকেই একাকী, নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন লোপেজ। তাঁর বিশ্বাস, সত্যিকারের একজন প্রেমিকের দেখা অবশ্যই তিনি পাবেন। এএনআই।