লোপেজের নতুন ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত ও অভিনয় তারকা জেনিফার লোপেজের নতুন ভালোবাসার খোঁজ পাওয়া গেছে। এই নতুন ভালোবাসার নাম ক্যাসপার স্মার্ট। তিনি এক নৃত্যপটীয়সী যুবক। লস অ্যাঞ্জেলেসের ক্লাব বুলভার্ডে নিয়মিত নাচেন তিনি। এর মধ্যে তিনি শার্ট খুলে নেচে একদল নারীর মন জয় করে নিয়েছেন। ইউএস ম্যাগাজিন-এর দেওয়া তথ্যে এসব কথা জানা যায়। স্মার্টের ব্যক্তিগত ওয়েবসাইটের তথ্য হচ্ছে, তিনি হানি ২-এ অভিনয় করেছেন। এ ছাড়া স্টেপ আপ-এর ত্রিমাত্রিক সংস্করণেও নেচেছেন। স্মার্টের আরেকটি উল্লেখযোগ্য খবর হচ্ছে, ২০১০ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে তিনি সংগীত তারকা বিয়ন্স নোয়েলসের সঙ্গে নেচেছেন। মাত্র কয়েক সপ্তাহ ধরে স্মার্টের সঙ্গে ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে লোপেজের। এএনআই।