লোহাগাড়ায় ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ৩৪তম প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিএনপি ও যুবদল একই স্থানে পৃথক কর্মসূচি গ্রহণ করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে স্থানীয় কমিউনিটি সেন্টারে সমাবেশের আয়োজন করা হয়। লোহাগাড়া উপজেলা যুবদলও একই স্থানে পাল্টা সমাবেশের ঘোষণা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারা দিবা প্রথম আলো ডটকমকে বলেন, বিএনপি ও যুবদল একই স্থানে সমাবেশের আয়োজন করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।