লোহাগড়া মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের ১৫৪ জন মুক্তিযোদ্ধাকে ২৭ মার্চ সংবর্ধনা দিয়েছে মুক্তিযোদ্ধা লে. মতিউর রহমান স্মৃতি পরিষদ। মাকড়াইল উচ্চবিদ্যালয়সংলগ্ন লে. মতিউর রহমান স্মৃতিমঞ্চে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন খান খলিলুর রহমান। বক্তৃতা করেন স্মৃতি পরিষদের আহ্বায়ক মো. মনিরুজ্জামান, সুজন রহমান, সুমনা রহমান, মিয়া মজিবর রহমান, শেখ আবু বকর প্রমুখ।