লোহাগড়ার বিএনপির বর্ধিত সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বর্ধিত সভা ৩০ অক্টোবর লোহাগড়া ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জি এম নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সাংসদ শরীফ খসরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আবদুল কাদের শিকদার, সহসভাপতি তবিবর রহমান জমাদ্দার, সহসভাপতি নেওয়াজ আহমেদ ঠাকুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি বদরুজ্জামান হিরু প্রমুখ।