লোহাগড়ার সুমি উপস্থিত বক্তৃতায় দেশের সেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শিশু সপ্তাহ-২০০৯ উপলক্ষে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় নূরানী জাহিদ সুমি উপস্থিত বক্তৃতায় বাংলাদেশে শ্রেষ্ঠ হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার সময় সে লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল। বর্তমানে সে লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।৭ জানুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে স্বর্ণপদক, সার্টিফিকেট ও ২০ হাজার টাকা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোহাগড়া কলেজপাড়ার বাসিন্দা সুমির বাবা জাহিদুর রহমান ও মা রাবেয়া জাহিদ। লোহাগড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘দেশের সেরা হওয়ার পেছনে রয়েছে তার অসাধারণ মেধা ও বাচনভঙ্গি।’