লোহাগড়ায় অ্যাথলেটিকস প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া কলেজ মাঠে ৬ জানুয়ারি থেকে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও লোহাগড়া উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ কর্মশালায় ৬০ জন অ্যাথলেটকে প্রশিক্ষণ দিচ্ছেন প্রশিক্ষক মো. রাজিবুল ইসলাম। কর্মশালার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সাংসদ এস কে আবু বাকের। এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী ইবনে হাসান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাবেয়া ইউছুফ, যুগ্ম সম্পাদক রওশান আরা কবির, সদস্য সৈয়দ আঞ্জুমান আরা, নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা রহমান, লোহাগড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম হায়াতুজ্জামান প্রমুখ।