লোহাগড়ায় কুমড়ি যুব সংঘ চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে কুমড়ি যুব সংঘ ৩-২ গোলে লক্ষ্মীপাশা ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ২৯ ডিসেম্বর উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়।বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান, ইউএনও অরুণ কুমার মণ্ডল, পৌর মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী, মুক্তিযোদ্ধা ফকির মফিজুল হক প্রমুখ।