লোহাগড়ায় গুদামে আগুন ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার ছত্রহাজারি বাজারে ২৮ নভেম্বর দিবাগত রাত একটায় তিনটি গুদামে আগুন লেগে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।নড়াইল থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে ভোর চারটায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, আগুনে আবুল কাসেমের গুদামের ২০০ মণ পাট, সাগর মুন্সীর গুদামের ৩০০ মণ কলাই ও ৭০ মণ ধনে এবং মফিজুর রহমানের ডিশ ব্যবসার দোকানের যাবতীয় সরঞ্জামাদি পুড়ে গেছে।লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।