লোহাগড়ায় শিক্ষায় শ্রেষ্ঠ যাঁরা
নড়াইলের লোহাগড়া উপজেলার পাচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেকসনা আক্তার উপজেলার শ্রেষ্ঠ নারী শিক্ষক (সরকারি) এবং নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আজাদ হোসেন শ্রেষ্ঠ পুরুষ শিক্ষক (সরকারি) নির্বাচিত হয়েছেন। রেকসনা আক্তার ও আজাদ হোসেন লোহাগড়া প্রথম আলো বন্ধুসভার সক্রিয় সদস্য।মাইগ্রাম-চরঘিলিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান শ্রেষ্ঠ পুরুষ শিক্ষক (বেসরকারি) ও আবেদীয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা খানম শ্রেষ্ঠ নারী শিক্ষক (বেসরকারি) হয়েছেন। এ ছাড়া শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা চৌধুরী মো. আজিজুর রহমান, শ্রেষ্ঠ কর্মচারী শিকদার মো. গোলাম কুদ্দুস, শ্রেষ্ঠ কাব শিক্ষক মো. ইদ্রিস আলী মীর, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মো. সাইফুর রহমান, শ্রেষ্ঠ সভাপতি মনোয়ার হোসেন।পারমল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। সর্বোচ্চ ছাত্রছাত্রী উপস্থিতির দিক দিয়ে চরআড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এলাকার শতভাগ শিশুকে ভর্তির দিক দিয়ে আমাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেরা নির্বাচিত হয়েছে। উপজেলার শ্রেষ্ঠ শিশুশিল্পী হয়েছে আবৃত্তিতে জাবালানূর ফাহিমা, উপস্থিত বক্তৃতায় মেহেদী হাসান, নৃত্যে শ্রেয়া সিংহ, অভিনয়ে সাদিয়া আফরোজ, অংকনে প্রজ্ঞা দাস, সংগীতে পূজামণ্ডল, কাব স্কাউট শিশু সৈয়দ আশিকুর রহমান ও সুন্দর হাতের লেখায় সুমহান বিশ্বাস। ২০১০ সালের জন্য প্রাথমিক শিক্ষায় এই শ্রেষ্ঠত্ব বাছাই করা হয়। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল বাছাই কমিটির সভাপতি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. লুৎফর রহমান সদস্যসচিব ছিলেন। নয় সদস্যের কমিটি বাছাই কার্যক্রম পরিচালনা করে।