লোহাগড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোট গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় ৮ জানুয়ারি সম্মিলিত সাংস্কৃতিক জোট গঠিত হয়েছে। রেমিডি ক্লিনিকে অনুষ্ঠিত লোহাগড়ার সব সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাদের বৈঠকে ১৬ সদস্যের কমিটি গঠন হয়। এতে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হয়েছেন যথাক্রমে মনোয়ার হোসেন ও আসমা মাহমুদ। সদস্যসচিব শেখ আমিনুর রহমান। কার্যনির্বাহী সদস্যরা হলেন বিশ্বনাথ চক্রবর্তী, আমিরুল ইসলাম, মোল্লা মনিরুজ্জামান, এস এম হায়াতুজ্জামান, ননী গোপাল চক্রবর্তী, মাহমুদ হাসান, মুন্সী আলাউদ্দিন, আনিসুর রহমান, সাধন চক্রবর্তী, অনিল বিশ্বাস, বিশ্বজিত্ দাস, আশিষ চক্রবর্তী ও মারুফ সামদানী।