প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা চ্যানেল আই সেরাকণ্ঠ-০৯-এর সেরা সাতের (চতুর্থ) শিল্পী সুরাইয়া শাকিলা শুক্লাকে সংবর্ধনা দিয়েছে লোহাগড়া উপজেলা ক্রীড়া সংস্থা। ২৯ ডিসেম্বর উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে সংবর্ধনায় কয়েক হাজার লোক উপস্থিত ছিল। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম হায়াতুজ্জামানের পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান, পৌর মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর, ইউপি চেয়ারম্যান হেমায়েত হোসেন, মঞ্জুরুল করিম, আবদুল হাই প্রমুখ। শেষে শুক্লা গান পরিবেশন করেন।