লোহানের অন্য রূপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্লেবয় ম্যাগাজিনের জানুয়ারি-ফেব্রুয়ারি সংখ্যার প্রচ্ছদমুখ হয়েছেন লিন্ডসে লোহান। স্বাভাবিকভাবেই প্রচ্ছদে খোলামেলাই দেখা গেছে বহুল আলোচিত এই তারকাকে। মেরিলিন মনরোর একটি বিখ্যাত পোজের সঙ্গে মিল পাওয়া গেছে লোহানের এই উপস্থিতিতে। তিনি নিজেও স্বীকার করলেন, পর্দার এই দেবীর কাছ থেকে অনেক কিছুই শিখেছেন তিনি, ‘যৌন ও যৌনতা প্রকৃতিরই অংশ। আমিও প্রকৃতির সঙ্গে চলছি। মেরিলিন মনরো এই কথা আগে বলেছিলেন মনে হয়। আমি অবশ্যই তাঁর সঙ্গে একমত।’ তবে লোহান যেখানে আছেন, সেখানে আছে ঝামেলা! প্লেবয় ম্যাগাজিনের এই সংখ্যা বেরোনোর আগেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে লোহানের কিছু খোলামেলা ছবি। তাই বাধ্য হয়ে নির্ধারিত সময়ের আগেই প্রকাশ করতে হয়েছে এবারের সংখ্যা। এরই মধ্যে বাজারে বেশ আলোড়নও ফেলে দিয়েছে তা। পিপল।