লোহানের আবার কারাদণ্ড, বিবারের পিতৃত্বের দাবি অস্বীকার
নিয়ম অমান্য করার কারণে আবারও ৩০ দিনের কারাগারে থাকার নির্দেশ দেওয়া হয়েছে লিন্ডসে লোহানকে। যুক্তরাষ্ট্রের লস-অ্যাঞ্জেলেসের একটি আদালত অভিনেত্রী লিন্ডসে লোহানের বিরুদ্ধে এ ধরনের শাস্তির নির্দেশ দিয়েছেন। এর পর যদি আবারও নিয়ম অমান্য করা হয়, তাহলে লোহানের শাস্তি আরও বেড়ে যাবে আদালত আগাম সতর্ক করে দেন আদালত। সে ক্ষেত্রে লোহানকে ২৭০ দিন জেল খাটতে হতে পারে। এদিকে লোহানকে আগামী নভেম্বর আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।জাস্টিন বিবারের বিরুদ্ধে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মারিয়া ইয়েটার নামে ২০ বছর বয়সী এক তরুণী তাঁর সন্তানের পিতৃত্বের দাবি করেছেন। তিনি বলেন, জাস্টিন বিবার তাঁর তিন মাস বয়সী কন্যার বাবা। তবে ২০ বছর বয়সী ইয়েটার তাঁর সন্তানের বাবা হিসেবে দাবি করলেও সেটি পুরোপুরি অস্বীকার করেছেন বিবার। ইয়েটার দাবি করেন, ১৬ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসের একটি কনসার্টের সময় বিবারের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক তৈরি হয়। এদিকে এ ব্যাপারটি সম্পর্কে বিবার স্রেফ গুজব হিসেবে বলতে চাইছেন। এমনকি এটিকে অতটা গুরুত্বের সঙ্গে না দেখার জন্যও তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন।
অন্য একটি সূত্রে জানা গেছে, মারিয়া ইয়েটার ক্যালিফোর্নিয়ার একটি আদালতে সন্তানের পিতৃত্বের দাবিতে মামলাও করেছেন। আদালতের নথিতে তিনি পিতৃত্বের দাবির বিষয়টি প্রমাণের জন্য গায়ক জাস্টিন বিবারের ডাক্তারি পরীক্ষার দাবিও জানিয়েছেন।অন্যদিকে বিবার অভিযোগটি অস্বীকার করে বলেন, ‘মামলার বিষয়টি আমি এখনো জানি না। এটা খুবই দুঃখজনক। কেউ হয়তো প্রতিহিংসা পরায়ণ হয়ে এ ধরনের কাজ করেছে।’