লোহানের ভালো খবর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক নেতিবাচক খবর দেখতে দেখতে লিন্ডসে লোহানের ভক্তরা হতাশার শেষ সীমায়। ঠিক সে সময় এক ঝলক আশার আলো দেখতে পাচ্ছেন তাঁদের অনেকেই—ফের ‘স্যাটারডে নাইট লাইভ’-এর সঞ্চালক হিসেবে হাজির হচ্ছেন লোহান! যুক্তরাষ্ট্রের এনবিসি চ্যানেলের পুরোনো এই জনপ্রিয় অনুষ্ঠানে এর আগে আরও বার তিনেক সঞ্চালক হয়ে এসেছিলেন এই আলোচিতা। সেটা আবার ২০০৪ থেকে ২০০৬ সালের কথা। নতুন এই আশাজাগানিয়া খবরটা নিশ্চিত করলেন লোহান নিজেই। টুইটারে বললেন, ‘এসএনএল! আই লাভ @এনবিসি!’ অনুষ্ঠানটির অফিশিয়াল টুইটারেও জানানো হয়েছে, আসছে ৩ মার্চে সংগীততারকা জ্যাক হোয়াইটকে নিয়ে মঞ্চে আসছেন লোহান। এএনআই।