ডপলার প্রভাব থেকে জানা যায়, শ্রোতা থেকে শব্দের উৎস যত দূরে যেতে থাকে শব্দের তরঙ্গদৈর্ঘ্য তত কমতে থাকে। ফলে শব্দের তীক্ষতাও কমতে থাকে। এই ঘটনা আলোর ক্ষেত্রেও প্রযোজ্য। ধরা যাক একজন দাঁড়িয়ে আছে। একটি ট্রেন তার কাছ থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। ফলে ব্যক্তির কাছে ট্রেন থেকে যে আলো ও শব্দ আসতে থাকবে, সেখানে আলো ও শব্দের তরঙ্গদৈর্ঘ্য ক্রমেই কমতে থাকবে। তরঙ্গদৈর্ঘ্য কম হওয়াতে শব্দের ক্ষেত্রে পার্থক্য তত বেশি হয় না। কিন্তু আলোর ক্ষেত্রে বড়সড় পার্থক্য হয়। কারণ তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তিত হলে আলোর রংই পাল্টে যায়। আমরা জানি যে নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি এবং লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম। ফলে ব্যক্তি থেকে আলোর উৎস দূরে যেতে থাকলে ব্যক্তি দেখবেন যে আলো ক্রমশ লাল হয়ে যাচ্ছে। আলোর এই ক্রমেই লাল হয়ে যাওয়াকে বিজ্ঞানীরা বলেন লোহিত সরণ (Red Shift)। উল্টোভাবে বলা যায়, আলো যদি ক্রমেই লাল রঙের দিকে যেতে থাকে তাহলে বুঝতে হবে উৎস দর্শক থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। লোহিত সরণের এ ধারণাকে কাজে লাগিয়েই বিজ্ঞানী এডউইন হাবল বলেন যে পৃথিবী থেকে অন্যান্য গ্রহ-নক্ষত্র দূরে সরে যাচ্ছে। কারণ, তিনি দেখতে পান, দূরবর্তী নক্ষত্র থেকে যে আলো আসছে, তাতে লাল রঙের পরিমাণ বেশি। অর্থাৎ লোহিত সরণ ঘটছে। তখন তিনি সিদ্ধান্ত নেন মহাবিশ্ব সম্প্রসারণশীল।