ল্যাঙ্কাশায়ারে খেলবেন শোয়েব মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। জুন মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠেয় ফ্রেন্ডস প্রভিডেন্ট টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ল্যাঙ্কাশায়ারের হয়ে মাঠে দেখা যেতে পারে তাঁকে। অবশ্য এর আগে মালিককে ভিসা নিশ্চিত করাসহ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুমোদন নিতে হবে।অস্ট্রেলিয়া সফরে বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তানের সাত ক্রিকেটারকে শাস্তি দেয় সে দেশের বোর্ড। শোয়েব মালিকের ওপর এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেন মালিক। পিসিবি এখনো সেই আপিলের নিষ্পত্তি করেনি।ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শোয়েব মালিক। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাত্কারে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি ইংল্যান্ডে খেলতে বরাবরই পছন্দ করি। ল্যাঙ্কাশায়ারের প্রস্তাবে আমি কোনো দ্বিধা ছাড়াই সম্মতি দিয়েছি।’