শওকত মাহমুদের বিরুদ্ধে আদালতের সমন জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদকে একটি মানহানির মামলায় আগামী ১১ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেছেন মহানগর হাকিম মো. শাহাদাত হোসেন। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আজ বৃহস্পতিবার শওকত মাহমুদের বিরুদ্ধে এ মামলাটি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুল মালেক।২০ মার্চ কক্সবাজারের একটি হোটেলে বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের এক সমাবেশে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে ‘বটতলার উকিল’ বলে অভিহিত করেন শওকত মাহমুদ। এতে আইন প্রতিমন্ত্রীর মানহানি হয়েছে বলে অভিযোগ করেন মামলার বাদী।