শওকত মাহমুদের বিরুদ্ধে আরও একটি মামলায় সমন জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদকে আরেকটি মামলায় আগামী ২৭ এপ্রিল আদালতে হাজির হতে আজ বৃহস্পতিবার সমন জারি করেছেন খুলনা মুখ্য মহানগর হাকিম আদালত।খুলনা মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামানের আদালতে আজ দুপুরে মামলাটি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অসিতবরণ বিশ্বাস।২০ মার্চ কক্সবাজারের একটি হোটেলে বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের এক সমাবেশে জিয়াউর রহমানের মাজার উচ্ছেদ এবং সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেওয়া হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কেটে নেওয়া হবে বলে হুমকি দেন শওকত মাহমুদ। একই সঙ্গে তিনি ছাত্রলীগের নারীকর্মীদের ভোগের পণ্য হিসেবে আখ্যায়িত করেন বলে বাদী অভিযোগ করেন। এতে প্রধানমন্ত্রী ও ছাত্রলীগের মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়।