শক্ত হাতে নির্বাচন পরিচালনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের আলোচিত ঘটনা ছিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। গত ১৭ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নানা মহলে নির্বাচনটি অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ইত্যাদি শব্দে বিশেষায়িত হয়েছে। সুষ্ঠু নির্বাচন হওয়ার পেছনে মুখ্য ভূমিকা রেখেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী। এ সময় নানামুখী চাপ, অভিযোগ-পাল্টা অভিযোগ—সবকিছু তিনি শক্ত হাতে সামাল দিয়েছেন। কখনো কঠোর, কখনো নমনীয় অথচ দৃঢ়তার সঙ্গে কাজ করে গেছেন তিনি।