শক্তিশালী নির্বাচন কমিশনের জন্য আইনমন্ত্রীর তাগিদ
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন প্রয়োজন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি তাই ভোট গ্রহণ অবাধ ও সুষ্ঠু করতে শক্তিশালী নির্বাচন কমিশনের জন্য তাগাদা দেন।আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী ‘দক্ষিণ এশিয়া অঞ্চলের নির্বাচন কমিশনগুলোর মধ্যে সহযোগিতা বিষয়ক বৈঠকে’ আইনমন্ত্রী এ কথা বলেন।আইনমন্ত্রীর আরও বলেন, সরকার চায় নির্বাচন কমিশনে সত্ ও যোগ্য ব্যক্তি আসুক। এমন ব্যক্তিরা থাকলেই নির্বাচন কমিশন শক্তিশালী হবে। আইনমন্ত্রী সার্কভুক্ত আটটি দেশের নির্বাচন কমিশন ফোরাম গঠনের যে উদ্যোগ নিয়েছে তাকে স্বাগত জানান। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে এ ধরনের আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেন, নির্বাচন কমিশনে রাজনীতি ঢোকানো হলে কমিশন কোনো কাজে আসবে না। গত ৪০ বছরেও কমিশনার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা-অযোগ্যতার বিষয়সংক্রান্ত কোনো আইন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ ব্যাপারে আইন হওয়া উচিত বলে মন্তব্য করে তিনি জানান, নির্বাচন কমিশন এ সংক্রান্ত আইনের খসড়া তৈরি করেছে। পরে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।