শক্তিশালী স্থানীয় সরকারে জঙ্গিবাদ মাথা চাড়া দেবে না: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করলে কোনো অপশক্তি, জঙ্গিবাদ মাথা চাড়া দিতে পারবে না।আজ শনিবার দুপুরে বগুড়ার পৌর টিটু মিলনায়তনে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) বগুড়া অঞ্চলের দ্বিতীয় সম্মেলনের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারকে দলবাজির ঊর্ধ্বে রেখে শক্তিশালী করে গণতন্ত্রের টেকসই নিশ্চিত করতে হবে। আর স্থানীয় সরকারকে শক্তিশালী করতে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (ম্যাব) শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলাসহ নগরের সার্বিক উন্নয়নে বিশেষ নজর দিতে হবে।বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমানের সভাপতিত্বে এই সভায় ইউএসএআইডি-এসডিএলজির চিফ অব পার্টি জেরম শায়ার, ডেপুটি চিফ জেরিনা রহমান খান, বগুড়া জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খান, পুলিশ সুপার হুমায়ুন কবির, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, ম্যাবের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল বাতেন, সাধারণ সম্পাদক শামীম আল রাজি, পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি আকবর হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।