শখ ও নিলয়ের ‘অল্প অল্প প্রেমের গল্প’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শখ আর নিলয়ের জুটি গড়ে ওঠে একটি মুঠোফোনের বিজ্ঞাপনচিত্রের মধ্য দিয়ে। এবার তাঁদের নিয়ে ছবি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন সানিয়াৎ হোসেন। নাম অল্প অল্প প্রেমের গল্প। জানা গেছে, কাল বৃহস্পতিবার থেকে ছবিটির শুটিং শুরু হবে। ছবিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর এবং কাবিলা। ফেব্রুয়ারি মাসজুড়েই ছবিটির শুটিং হবে। তার আগে আজ প্রযোজনা প্রতিষ্ঠান সুগার প্রোডাকশন আনুষ্ঠানিকভাবে ছবির কাজ শুরুর ঘোষণা করবে।