শচিয়ানীতে ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার শচিয়ানী যুব সমবায় সমিতির উদ্যোগে ১০ জানুয়ারি বিভিন্ন ধরনের দেশীয় খেলা নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা হয়। পরে এক সমাবেশ ইউনিয়ন পরিষদের সদস্য মোজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাগেবুল আহসান, মোস্তাাফিজার রহমান, তৌহিদুর রহমান, মনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, মাহমুদুল হাসান, হাসান আলী, মামুনুর রশিদ, আবু নাছের লোকমান, আব্দুল জলিল প্রমুখ। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।