শচীন টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দশকের ক্রিকেট ক্যারিয়ারে তাঁকে অনেকেই অনেক উপমা দিয়েছেন। কিন্তু এত দিন পর অপ্রত্যাশিত একজনের কাছ থেকে মিলল সার্থক এক উপমা। মন্তব্যটা ভারতের সংগীতের জীবন্ত কিংবদন্তি আশা ভোঁসলের, ‘ও যখন ব্যাট করে, মনে হয় কেউ যেন রাগসংগীত গাইছে।’ কী সার্থক বিশেষণ! আসলেই যেন তা-ই। ব্যাটিংয়ের সময় যেন ব্যাট নয়, হাতে থাকে তানপুরা। আর তাতে ওঠে সুর-লহরী। ওঠে ঝংকার। আশা যেন মনে করিয়ে দিলেন, তাঁর নামই রাখা হয়েছিল ভারতের আরেক সংগীত কিংবদন্তি শচীন দেববর্মণের সঙ্গে মিলিয়ে। কলম্বো টেস্টে তিনি ডাবল সেঞ্চুরি করেছেন—এই তথ্য ভুলে যান। আশার কথাই মেনে নিন। কলম্বো টেস্টে মন্ত্রমুগ্ধ রাগ বাজিয়েছেন শচীন টেন্ডুলকার।