শত ব্যস্ততার মধ্যেও সময় দিতেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুমায়ূন আহমেদের প্রয়াণে পল্লবীতে তাঁর মায়ের বাড়িতে এখন শোকবিধুর পরিবেশ বিরাজ করছে। কথা হয় এই খ্যাতিমান কথাসাহিত্যিকের ছোট ভাই স্বনামখ্যাত কার্টুনিস্ট ও রম্যলেখক আহসান হাবীবের সঙ্গে।প্রথম আলো ডট কমকে আহসান হাবীব জানান, বিখ্যাত ব্যক্তি হলেও হুমায়ূন আহমেদ ভাইবোনের কাছে ছিলেন অন্য দশজন বড় ভাইয়ের মতোই। শত ব্যস্ততার মধ্যেও পরিবারকে যথেষ্ট সময় দিয়েছেন। ছোট ভাই হিসেবে তাঁকে যথেষ্ট আদর-স্নেহ করেছেন। ফাঁক পেলেই তিনি মাকে দেখতে ছুটে আসতেন পল্লবীর বাড়িতে। তখন বড় ভাইয়ের সঙ্গে অনেক কথা হতো, গল্প হতো। ভাইয়ের সঙ্গে তাঁর এমন অনেক স্মৃতি আছে, যা কোনো দিনই ম্লান হবে না।