শতবর্ষ উৎসবে মুখরিত সরিষা প্রাথমিক বিদ্যালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সাঁথিয়া উপজেলার সরিষা গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ইসহাক সরকার (৭৫) দীর্ঘদিন ধরে গ্রামে আসেন না। কিন্তু যে প্রাথমিক বিদ্যালয়ে একসময় তিনি পড়ালেখা করেছেন, সেই বিদ্যালয়ের শতবর্ষ উৎসব উপলক্ষে ১৮ মার্চ তিনি গ্রামে এসেছিলেন। শৈশবের হারিয়ে যাওয়া যে প্রিয় মুখগুলো এত দিন তিনি খুঁজে ফিরছিলেন, উৎসব উপলক্ষে তাঁরাও গ্রামে আসায় দেখা হয়ে যায় তাঁদের সঙ্গে। সৃষ্টি হয় আবেগময় মিলনদৃশ্যের। সাঁথিয়া উপজেলার সরিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে এমন অসংখ্য আবেগময় মিলনদৃশ্যের অবতারণা ঘটেছে। ফলে মহামিলনে পরিণত হয় উৎসব অনুষ্ঠান। বিদ্যালয় প্রাঙ্গণে ১৮ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় অনুষ্ঠানটি।